মেহেরপুরের গাংনীতে আমগাছের ডাল ভাঙার সময় পড়ে গিয়ে হাসিবুল ইসলাম (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নের হিন্দা গ্রামে এ ঘটনা ঘটে।
হাসিবুল ইসলাম হিন্দা গ্রামের ছহির উদ্দিনের ছেলে এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণি শিক্ষার্থী।
জানা গেছে, রান্নার জ্বালানির জন্য বাড়ির পাশের আমগাছের ডাল ভাঙতে গিয়ে গাছ থেকে পড়ে গুরতর আহত হন হাসিবুল। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক লায়লা আফরোজ জানান, হাসিবুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে





















