দামুড়হুদা অফিস:
দামুড়হুদায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ১০ টার দিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহাফুজুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক হাজী মো: শহিদুল ইসলাম।পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলের নেতাকর্মীরা।এসময় বিভিন্ন স্লোগান আর করতালি দিয়ে রাজপথে থাকার জানান দেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান মাহাফুজুর রহমান মঞ্জু’র সভাপতিত্ব সাধারণ সম্পাদক হাজী মো: শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় উপস্থিতি নেতৃবৃন্দ দেশ বিরোধী সকল ষরযন্ত্র প্রতিহত করে, দেশনেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করা আমাদের অঙ্গিকার জানিয়ে শত সংগ্রহ অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে
আওয়ামী লীগ প্রতিষ্ঠার রাজনৈতিক, ইতিহাস সহ বর্তমান আওয়ামীলীগ দলীয় সরকারের উন্নয়ন কর্মকান্ড ,কর্মপরিকল্পনা, লক্ষ্য নিয়ে বক্তব্য রাখেন।
এসময় উপস্থিতি ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আজিজুল হক আজিজ,দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ,দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. রফিকুল আলম রান্টু,দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি, ইউপি চেয়ারম্যান মো: হয়রত আলি,উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা এ্যাড. আবু তালেব,সেলিম উদ্দিন বগা,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকু, হাউলী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রাসেল আহম্মেদ, আওয়ামী লীগ, যুবলীগ,কৃষকলীগ,ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।





















