দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারিকে আটক করেছে। ২২ জুন রাত সাড়ে ১০ ঘটিকার সময় দর্শনা টু মুজিবনগরস্থ জনৈক আমীরুল ইসলাম এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আচক করা হয়। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ এর নেতৃত্বে দর্শনা থানার এএসআই(নিঃ) মোঃ ফজলুর রহমান, এসআই (নিঃ) মোঃ শামিম রেজা, এএসআই(নিঃ) মোঃ বশির আহমেদ, এএসআই(নিঃ) মোঃ সানোয়ার হোসেন, সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন রামনগর সাকিনস্থ দর্শনা টু মুজিবনগরস্থ জনৈক আমীরুল ইসলাম এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে পারকৃষ্ণপুর (মসজিদপাড়ার) মফিল উদ্দিনের ছেলে কাজল (৩০) কে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা অবৈধ মাদকদ্রব্য ৫০ বোতল ফেন্সিডিল। এবিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে
০১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম : :





















