১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে চাঁদ দেখা গেছে, হজ মঙ্গলবার, কোরবানি ঈদ বুধবার

  • Update Time : ১২:০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
  • 173

সৌদি আরবের আকাশে রবিবার (১৮ জুন) জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ২৮ জুন (বুধবার)।

রবিবার (১৮ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে সৌদির চাঁদ দেখা কমিটি। এবারের হজ অনুষ্ঠিত হবে ২৭ জুন (মঙ্গলবার)।

এর আগে পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই। চাঁদ দেখা যায়নি বলে এসব দেশে ২৯ জুন (বৃহস্পতিবার) কোরবানির ঈদ উদযাপন করা হবে। মধ্যপ্রাচ্যভিত্তিব সংবাদ মাধ্যম খালিজ টাইমস ও গালফ নিউজে এসব তথ্য জানানো হয়।

মুসলিম সম্প্রদায়ের ‍দুটি বড় ধর্মীয় উৎসবের একটি ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাবিশ্বের মুসলিমরা এ উৎসব উদযাপন করে থাকেন। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করে থাকেন।

আরবি চান্দ্র বর্ষপঞ্জির ১২তম ও শেষ মাস জিলহজ। ঈদুল আজহার প্রথম দিন জিলহজের দশ তারিখ পালন করা হয়। প্রতিবছর এ মাসে সৌদি আরবের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র হজ পালন করে থাকেন বিশ্বের লাখ লাখ ইসলাম ধর্মাবলম্বী।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপনের একদিন পর বাংলাদেশে এ উৎসব উদযাপন করা হয়। চাঁদ দেখার ওপর নির্ভরশীল এ উৎসবের তারিখ নির্ধারণে সোমবার (১৯ জুন) সভা করবে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি।

Tag :
জনপ্রিয়

মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

সৌদিতে চাঁদ দেখা গেছে, হজ মঙ্গলবার, কোরবানি ঈদ বুধবার

Update Time : ১২:০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩