০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেল কবর দেওয়ার ঘটনা সাজানো নাটক

  • Update Time : ০৯:৪২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
  • 165

শ্বশুরবাড়ি থেকে ডিসকভার মোটরসাইকেল দেওয়ার কথা ছিল। কিন্তু দিয়েছে টিভিএস মেট্রো বাইক। তাই রাগের বসে বাড়ির উঠানেই সেই বাইকের কবর দিয়েছেন যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন তথ্য ছড়িয়ে পড়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি আসলে সাজানো নাটক।

মূলত আকিকুল বাশার ও ইলিয়াস আহমেদ নামে দুই যুবক ভাইরাল হওয়ার জন্য এমন ঘটনা ঘটিয়েছেন। তারা পেশায় কনটেন্ট ক্রিয়েটর।

বাইকবিডি নামের একটি গ্রুপ থেকে ভাইরাল হওয়া একটি স্ট্যাটাসের সূত্র ধরে জানা যায়, মেজো ভাই নামে একটি পেজ থেকে দুইদিন আগে প্রকাশ করা হয় একটি ভিডিও। সেখানে দেখানো হয়, একটি মোটরসাইকেল কবরস্থ করা হচ্ছে। কারণ শ্বশুরবাড়ি থেকে পছন্দের বাইক পাননি আকিকুল নামে ওই যুবক। তাই তিনি ক্ষোভে মোটরসাইকেলটি কবরস্থ করেন। এমন আরও অনেক কথা বলা হয়েছে ভিডিওতে। সেই ভিডিওটি দুই দিনে এক কোটি ২০ লাখ মানুষ দেখেছেন। মন্তব্য করেছেন ৫৪ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী। যাদের প্রায় সবাই সমালোচনামূলক মন্তব্য করেছেন।

পরে শুক্রবার আরও একটি ভিডিও আপলোড করা হয়েছে ওই পেজ থেকে। সেখানে মূল ঘটনা খোলাসা করেছেন কনটেন্ট ক্রিয়েটর আকিকুল ও ইলিয়াস। আকিকুল বাশার বলেন, আমরা বিডি আকিকুল ও মেজো ভাই পেজে নিয়মিত কনটেন্ট আপলোড করে থাকি। সেই ধারবাহিকতায় বাইক নিয়ে একটি ভিডিও বানানোর প্ল্যান করি। আসলে ওই বাইকটি আমি বিক্রি করে দিয়ে নতুন বাইক কিনেছি। বিক্রির আগে বাইকটি পুঁতে ফেলে ‘গর্ত থেকে কিভাবে বাইক পেলাম’ এমন একটি ভিডিও বানাই। তবে সেটি ভাইরাল হয়নি।

পরবর্তীতে মেজো ভাইকে (ইলিয়াস) নিয়ে চিন্তা করলাম কিভাবে ভিডিওটা ভাইরাল করা যায়। পরে যৌতুককে কেন্দ্র করে বাইক কবর দেওয়ার ঘটনা সাজানো হয়। আমি আসলে বিয়েই করিনি।

ইলিয়াস বলেন, ভাইরালের আশায় এই ভিডিওটি বানানো। কারণ, মানুষ নেগেটিভ বিষয় দ্রুত গ্রহণ করে। মূলত মজা করেই ভিডিওটি বানানো হয়েছে। এখন সেটি ভাইরাল হয়ে গেছে

Tag :
জনপ্রিয়

মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

মোটরসাইকেল কবর দেওয়ার ঘটনা সাজানো নাটক

Update Time : ০৯:৪২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩