০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে হবে: প্রধানমন্ত্রী

  • Update Time : ১২:২৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
  • 173

গণভবনে ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে চ্যালেঞ্জিং। এজন্য অব্যাহত উন্নয়নের স্বার্থে ক্ষমতার ধারাবাহিকতা ধরে রাখতে তৃণমূল পর্যায় পর্যন্ত দলকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে।

সোমবার গণভবনে ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ বাদে অন্য কেউ ক্ষমতায় এলে উন্নয়ন এবং দেশ ধ্বংস হয়ে যাবে।
দেশবিরোধী, খুনি, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যেন  ক্ষমতায় না আসতে পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়, জনগণের জীবনমান উন্নত হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশে এগিয়ে যাচ্ছে, বিদেশে বাংলাদেশের মর্যাদা বেড়েছে। আমরা মানুষের মন জয় করেই ক্ষমতায় এসেছি। আর ক্ষমতায় এসে ধারাবাহিক উন্নয়ন করে যাচ্ছি।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর ৭৫ থেকে ২০০৮ পর্যন্ত যে অন্যায় অত্যাচার করা হয়েছে আমরা তার প্রতিশোধ নেইনি। আমরা অন্যায়ের জবাব দিচ্ছি উন্নয়ন করে। সরকার প্রতিটি জেলায় পরিকল্পিত উন্নয়ন করেছে। ফলে, আজ গ্রামে দরিদ্র মানুষের সংখ্যা একেবারে নেই বললেই চলে।

সরকার প্রধান বলেন, সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে না পারলে গত সাড়ে ১৪ বছরে আমরা যে উন্নয়ন করেছি তার সবকিছুই ধ্বংস হয়ে যাবে। উন্নয়ন যেন অব্যাহত থাকে এবং আওয়ামী লীগ যেন ফের ক্ষমতায় আসে সেটাও মানুষের কাছে তুলে ধরতে হবে। উন্নয়নের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি আস্থা বিশ্বাস ও অর্জন করতে হবে

Tag :
জনপ্রিয়

মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে হবে: প্রধানমন্ত্রী

Update Time : ১২:২৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩