০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হেলিকপ্টারে গ্রামে এলেন প্রবাসী, উৎসুক মানুষের ভিড়

  • Update Time : ০৮:৩১:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
  • 168

হেলিকপ্টারে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় গ্রামের বাড়িতে এসেছেন আমেরিকা প্রবাসী মানবী আসাদ এষনা। পরিবারের সঙ্গে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করতে তিনি গ্রামের বাড়িতে এসেছেন।

রোববার আমেরিকা থেকে ঢাকায় অবতারণের পর বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে গ্রামের বাড়িতে পৌঁছান বেসরকারি একটি প্রতিষ্ঠানের হেলিকপ্টারে। আমেরিকা প্রবাসী মানবী আসাদ এষনা শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের আসাদুজ্জামান লিটনের মেয়ে। এষনার বাবাসহ পরিবারের সবাই আমেরিকা প্রবাসী। মানবী আসাদ এষনা আমেরিকার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পাশাপাশি তিনি ইউএসএ থেকে পরিচালিত মানবী ওয়েল কেয়ার (ইউএসএ২০) এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

হেলিকপ্টারযোগে এষনার নিজ বাড়িতে আগমনে এলাকার হাজারো উৎসুক জনতা ভিড় করেন। পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ উপস্থিত ছিল।

মানবী আসাদ এষনা বলেন, ২০১২ সালে আমরা আমেরিকায় বসবাস শুরু করি। বর্তমানে আমি ঐ দেশের নাগরিকত্ব লাভ করে বাবা-মা এবং ভাইদের নিয়ে স্থায়ীভাবে বসবাস করছি। মাতৃভূমি ও নাড়ির টানে দেশে মাঝে মাঝে আসি। এলাকাবাসী আমাকে এত ভালোবাসে দেখে মুগ্ধ হয়েছি। এলাকাবাসীর ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।

স্থানীয় সেলিম আহমেদ জানান, আমেরিকা প্রবাসী মানবী আসাদ এষনার পরিবারটি এলাকার গর্ব। তারা প্রবাসে থেকেও এলাকার গরিব অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন

Tag :
জনপ্রিয়

মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

হেলিকপ্টারে গ্রামে এলেন প্রবাসী, উৎসুক মানুষের ভিড়

Update Time : ০৮:৩১:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩