শিমুল রেজা:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তিনজন ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি ধারালো হাসুয়া, একটি দা, একটি স্বয়ংক্রিয় ডিজেলচালিত করাত ও লুট করে নেয়া ২৫ হাজার ৩৪২ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- আলমডাঙ্গার সাল নওদা বন্ডবিল গ্রামের মন্টু আলীর ছেলে মোহাম্মদ সজীব হোসেন ফজা (২৩), বেলগাছি গ্রামের শহিদুলের ছেল সোহেল (২২) ও ফরিদপুর গ্রামের বাবুল শেখের ছেলে রনি (২০)।
শনিবার বেলা সাড়ে ৩টায় জেলা পুলিশের আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান, বৃহস্পতিবার ভোররাতে আলমডাঙ্গার বন্ডবিল গেইটে সড়কে গাছ ফেলে পূর্বাশা পরিবহন ও নদীয়া ডিলাক্স নামে দুটি যাত্রীবাহীবাসে ডাকাতদল গণহারে ডাকাতি করে। এ সময় ডাকাতদল বাসযাত্রীদের কাছ থেকে আট লাখ ৬৯ হাজার টাকা লুট করে নেয়।
এ ঘটনার পর পুলিশের একাধিক টিম ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণে করে প্রথমে আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের রনি তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দা উদ্ধার করা হয়। রনির স্বীকারোক্তিতে সজিব হোসেন ফজা ও সোহেলকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকেও উদ্ধার করা হয়েছে দুইটি ধারালো হাসুয়া ও একটি ডিজেলচালিত করাত। একইসাথে উদ্ধার করা হয় লুণ্ঠিত ২৫ হাজার ৩৪২ নগদ টাকা।
তিনি আরো জানান- এর মধ্যে সজিব হোসেন ফজা চুয়াডাঙ্গা ও পার্শবর্তী বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে। এছাড়া শুক্রবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে আরও ৩ জনকে আটক করা হয়েছে





















