মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট বিজয় শেখ আটক
গ্রেফতার বিজয় শেখ মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর থেকে অনলাইন জুয়ার এজেন্ট বিজয় শেখকে গ্রেফতার করেছে ডিবি ও মুজিবনগর থানা পুলিশ। বুধবার রাত ১০টার দিকে মুজিবনগর থানার এসআই আশিক মুজিবনগর মুক্তিযোদ্ধা সংসদ ভবন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতার বিজয় শেখ শিবপুর গ্রামের মৃত শাহাদুল শেখের ছেলে।
মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আশিক অভিযান চালিয়ে একটি আইফোন ১৪ প্রো ম্যাক্স ব্র্যান্ডের মোবাইলসহ বিজয় শেখকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
ডিবির ওসি সাইফুল আলম জানান, অনলাইন জুয়ার এজেন্ট বদরুদ্দোজা রয়েলকে আটক করা হয়েছিলো গত বছরের ২৪ আগস্ট। রয়েল পুলিশের কাছে বিজয় শেখসহ ১৫ জনের নাম করে একটি স্বীকারোক্তি দিয়েছিলেন। সেই স্বীকারোক্তি অনুযায়ী তদন্তে বিজয় শেখের সম্পৃক্ততার সত্যতা মেলে। বিষয়টি মুজিবনগর থানাকে জানালে মুজিবনগর থানা পুলিশ তাকে গ্রেফতারের পর আমাদের কাছে হস্তান্তর করে। আমরা তার কাছে থেকে একটি আইফোন সিমসহ জব্দ করেছি। মোবাইলে অনলাইন জুয়ার প্রাথমিক তথ্য মিলেছে





















