০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়ুলগাছি সন্ধ্যায় হুমকি, মধ্যরাতে ঘুমন্ত ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • Update Time : ১১:৩৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
  • 178

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ঘুমন্ত অবস্থায় বাবর আলী নামে এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত বাবর আলী দামুড়হুদা উপজেলার কুরুলগাছী ইউনিয়নের ধান্যঘরা গ্রামের দক্ষিণপাড়ার মৃত আব্দুল সাত্তারের ছেলে।

নিহতের স্ত্রী মহিমা খাতুন বলেন, একজনের কাছে লিচুর বিক্রির চার লাখ টাকা পাওনা ছিল আমার স্বামী। সন্ধ্যায় অজ্ঞাত তিন ব্যক্তি বাড়িতে এসে আমার স্বামী হুমকি দেয়।

তিনি আরো বলেন, রাতে আমি ও আমার ছেলে ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলাম। আমার স্বামী বারান্দায় ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে অজ্ঞাত পরিচয়ে ওই ব্যক্তিরা বাড়িতে এসে আমার স্বামীকে কুপিয়ে জখম করে।  এ সময় তার চিৎকারে আমরা বাইরে বের হলে পালিয়ে যান তারা।

দর্শনা থানার ওসি (তদন্ত) আমানউল্লাহ বলেন, বাবার আলী রাতে ঘরের বারান্দায় ঘুমিয়েছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে তার গলায় কোপ দেয়। এতে রক্তাক্ত জখম হন তিনি। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি আরো বলেন, হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। দ্রুত হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি

Tag :
জনপ্রিয়

মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

কুড়ুলগাছি সন্ধ্যায় হুমকি, মধ্যরাতে ঘুমন্ত ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Update Time : ১১:৩৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩