০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় পল্লী বিদ্যুতের কর্মকর্তা নিহত

  • Update Time : ১১:২৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
  • 168

চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় জয়ন্ত দাস (৫৫) নামে পল্লী বিদ্যুতের মিটার রিডার কাম ম্যানেজার নিহত হয়েছেন।

সোমবার (৫ জুন) সন্ধ্যা ৬ টায় সদর উপজেলার আলুকদিয়া জ্যোতি ফ্লাওয়ার মিলের সামনে ঘটনাটি ঘটে।

নিহত জয়ন্ত দাস বাগেরহাট সদর উপজেলার করোরি গ্রামের কৃষ্ণ দাসের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহব্বুর রহমান জানান, ঘটনার সময় পল্লী বিদ্যুৎ সমিতির চুয়াডাঙ্গা জোনাল অফিসের মিটার রিডার কাম ম্যানেজার জয়ন্ত দাস রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Tag :
জনপ্রিয়

অবৈধ গ্যাস সংযোগ : ৭ মামলায় দেড় লাখ টাকার বেশি জরিমানা

চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় পল্লী বিদ্যুতের কর্মকর্তা নিহত

Update Time : ১১:২৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩