চুয়াডাঙ্গায় বিজয় দিবস উপলক্ষে দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে সরোয়ার শাহজান জুটি চ্যাম্পিয়ন
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ(আহসান কবির বাদশা)
চুয়াডাঙ্গার জীবননগর পাতিলা দত্তনগর বীজ উৎপাদন খামারের মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত বিজয় দিবস দ্বৈত প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত সাড়ে সাতটার দিকে খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাতিলা বীজ উৎপাদন খামারের উপ পরিচালক গোলাম সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম পরিচালক খামার মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবন নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপ পরিচালক দেলোয়ার হোসেন উপ -পরিচালক মজিবর রহমান, উপ-পরিচালক কামরুজ্জামান, উপ-পরিচালক সঞ্জয় দেবনাথ, সাংবাদিক সালাউদ্দিন কাজল, জীবননগর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এডভোকেট সাংবাদিক আকিমুল ইসলাম। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।এছাড়া খামারে আলোকসজ্জা, সংগীত সন্ধ্যা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।























