০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২ লাখের মহিষ জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের ভূরিভোজ

  • Update Time : ০৪:০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • 41

বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে উঠলে নেত্রকোনার দুর্গাপুরে মহিষ জবাই করে ফুটবলপ্রেমীদের ভোজের আয়োজনের ঘোষণা দিয়েছিলেন ‘একতা সমিতি’র সভাপতি ও সাধারণ সম্পাদক।

সেই ঘোষণা অনুযায়ী রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় পৌরসভার মার্কাস মোড় এলাকায় একতা সমিতির কার্যালয়ের সামনে একটি মহিষ রান্না করে রাত ১টার দিকে ভূরিভোজের আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জানা গেছে, পৌরশহরের মার্কাস মোড় এলাকায় এদিন সকালে দুই লাখ টাকা দিয়ে একটি মহিষ কিনে জবাই করে ভূরিভোজের আয়োজন করেছেন স্থানীয় একতা সমিতির আর্জেন্টিনা-সমর্থকরা। পাশাপাশি এলাকায় খেলা দেখতে আসা মানুষের জন্যও খাবারের ব্যবস্থা করা হয়েছে।

আয়োজনকে ঘিরে সকাল থেকেই একতা সমিতির কার্যালয়ে মানুষ জড়ো হতে থাকেন। এ ছাড়া সমিতির উদ্যোগে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থাও করা হয়েছে।

একতা সমিতির সভাপতি হোসেন আলী বলেন, বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনাল ম্যাচে খেললে আমরা ভূরিভোজের আয়োজনের ঘোষণা দিয়েছিলাম। সেই ধারাবাহিকতায় ফাইনাল উপলক্ষে দুই লাখ টাকা দিয়ে একটি মহিষ কিনেছি। এই আয়োজনের মাধ্যমে সবাই মিলে খেলা উপভোগ করব।

একতা সমিতির উপদেষ্টা তাজুল ইসলাম বলেন, আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ উপলক্ষে মহিষ জবাইয়ের পাশাপাশি বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে।

Tag :
জনপ্রিয়

২ লাখের মহিষ জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের ভূরিভোজ

Update Time : ০৪:০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬