১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হৃদরোগে আক্রান্ত হয়ে ইসলামী ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার সাবেক ম্যানেজারের ইন্তেকাল

দিনাজপুর: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও সোনারগাঁও জনপদ শাখা, ঢাকার ম্যানেজার মোঃ কামরুজ্জামান (ডাকনাম: সেলিম) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৫০ বছর।

জানা যায়, ব্যাংকের জোনাল হেড মাহাবুব মোর্শেদ স্যার সহ একটি অটো রাইস মিল পরিদর্শনের জন্য তিনি ঢাকা থেকে দিনাজপুর সফরে এসেছিলেন। আজ সকালে ওয়াক করার সময় তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কর্মজীবনে মোঃ কামরুজ্জামান দক্ষতা ও সুনামের সাথে ইসলামী ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সোনারগাঁও জনপদ শাখার ম্যানেজারের দায়িত্ব পালনের পূর্বে চুয়াডাঙ্গা এবং রাজবাড়ী শাখায়ও ম্যানেজার হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।

তাঁর আকস্মিক মৃত্যুতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী (যিনি একজন ব্যাংকার), এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ্‌ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ক্ষমতা দান করেন।

জনপ্রিয়

Update Time : ০৪:১৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫