সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন খালিদ মাহমুদ খান। চলতি মাসে সাউথইস্ট ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক তার নিয়োগ প্রস্তাব অনুমোদন করেছেন বলে জানা গেছে। চলতি মাসেই তিনি সাউথইস্টের এমডি হিসেবে দায়িত্বভার গ্রহন করবেন বলে জানা গেছে।
মো. খালিদ মাহমুদ খান বর্তমানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন। তার আগে তিনি ব্যাংকটির চিফ বিজনেস অফিসার (সিবিও) ও উপ-ব্যাবস্থাপনা পরিচালক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
এরও আগে মো. খালিদ মাহমুদ খান এমটিবির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) এবং হোলসেল ব্যাংকিং ডিভিশন-০২-এর প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর দীর্ঘ ৩২ বছরের পেশাজীবনের মধ্যে গুরুত্বপূর্ণ ২৬টি বছর তিনি এমটিবির প্রিন্সিপাল, দিলকুশা ও পান্থপথ এই তিনটি গুরুত্বপূর্ণ শাখায় ব্যবস্থাপকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।




















