০৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক সংস্কার অনিয়মের অভিযোগে এমপি রাসেলের পরিদর্শন

  • NEWS ROOM
  • Update Time : ০৩:৩৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • 82

চুয়াডাঙ্গার নয়মাইল-ভুলটিয়া সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে সড়কটির স্থায়িত্ব নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। এমন অভিযোগের প্রেক্ষিতে গতকাল বুধবার বিকেল ৪টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। সরেজমিনে পরিদর্শনে গিয়ে এমপি মাসুদ পারভেজ রাসেল সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং নির্মাণকাজে ব্যবহৃত উপকরণের মান যাচাই করেন। এসময় কাজের নিম্নমান দেখে তিনি সংশ্লিষ্টদের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। স্থানীয়দের অভিযোগ, সড়কে অত্যন্ত নিম্ন্নমানের ইট ও বালু ব্যবহার করা হচ্ছে। যথাযথ তদারকি না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের ইচ্ছেমতো কাজ চালিয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে জনভোগান্তি আরও বাড়াবে। জনপ্রিয় এই সংসদ সদস্যকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তারা দীর্ঘদিনের ভোগান্তির কথা তুলে ধরে জানান, সড়কের মান ঠিক না থাকলে অল্প দিনেই তা চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। এমপির তাৎক্ষণিক হস্তক্ষেপে তারা সন্তোষ প্রকাশ করেন এবং আশা করেন, এবার কাজের মান ফিরবে। পরিদর্শন শেষে এমপি মাসুদ পারভেজ রাসেল সাফ জানিয়ে দেন, জনস্বার্থের কাজে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। তিনি বলেন, ‘উন্নয়ন কাজে কোনো প্রকার অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না। সড়ক নির্মাণে মান বজায় রাখতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। প্রয়োজনে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তিনি অবিলম্বে কাজের ত্রুটি সংশোধন করে সরকারি সিডিউল অনুযায়ী মানসম্মতভাবে সড়কটি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। এলাকাবাসী এখন দ্রুত এবং টেকসই সড়ক নির্মাণের অপেক্ষায় প্রহর গুনছেন।

জনপ্রিয়

সড়ক সংস্কার অনিয়মের অভিযোগে এমপি রাসেলের পরিদর্শন

Update Time : ০৩:৩৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬