শুরুতেই তোপের মুখে জিম্বাবুয়ে
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে এই মুহূর্তে ফিল্ডিংয়ে বাংলাদেশ। আগের ম্যাচে বোলিংয়ে দাপট দেখালেও ব্যাটিং ব্যর্থতায় হেরেছিল বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বাঁচা-মরার ম্যাচেও শুরুতেই বল হাতে দাপুটে শুরু করেছে বাংলাদেশের বোলিং ইউনিট। হারারে স্পোর্টস মাঠে দুপুর দেড়টায় শুরু হওয়া ম্যাচে ১১.৪ ওভারে ৪৫ রান স্কোরবোর্ডে তুলতেই ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকেরা। ইনিংসের প্রথম ওভারেই ব্রায়ান বেনেটের উইকেট তুলে নিয়ে দারুণ শুরু এনে দিয়েছেন তাসকিন আহমেদ। নিজের দ্বিতীয় ওভারে ইনোসেন্ট কাইয়াকে সাজঘরে পাঠিয়ে ইনিংসে জোড়া উইকেট তুলে নেন তাসকিন। ম্যাচের নবম ওভারে পেসার নাহিদ রানার প্রথম শিকারে পরিণত হন ৯ রান করা ক্রেগ আরভিন।
![]()
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে এই মুহূর্তে ফিল্ডিংয়ে বাংলাদেশ। আগের ম্যাচে বোলিংয়ে দাপট দেখালেও ব্যাটিং ব্যর্থতায় হেরেছিল বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বাঁচা-মরার ম্যাচেও শুরুতেই বল হাতে দাপুটে শুরু করেছে বাংলাদেশের বোলিং ইউনিট। হারারে স্পোর্টস মাঠে দুপুর দেড়টায় শুরু হওয়া ম্যাচে ১১.৪ ওভারে ৪৫ রান স্কোরবোর্ডে তুলতেই ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকেরা।
ইনিংসের প্রথম ওভারেই ব্রায়ান বেনেটের উইকেট তুলে নিয়ে দারুণ শুরু এনে দিয়েছেন তাসকিন আহমেদ। নিজের দ্বিতীয় ওভারে ইনোসেন্ট কাইয়াকে সাজঘরে পাঠিয়ে ইনিংসে জোড়া উইকেট তুলে নেন তাসকিন।
ম্যাচের নবম ওভারে পেসার নাহিদ রানার প্রথম শিকারে পরিণত হন ৯ রান করা ক্রেগ আরভিন।