০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদে দূতাবাসে ড্রোন হামলার জবাব ‘শিগগিরই’ দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

  • Update Time : ১১:১৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • 51

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার বলেছেন, সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ‘খুব শিগগিরই’ পাল্টা জবাব দেবে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গতকাল সোমবার নিউজনেশন নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ ইঙ্গিত দেন। তবে কীভাবে বা কখন জবাব দেওয়া হবে—সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।

এর আগে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, সন্দেহভাজন দুটি ইরানি ড্রোন হামলা চালিয়েছে। এতে দূতাবাস চত্বরে সীমিত আকারে আগুন লাগে এবং সামান্য ক্ষয়ক্ষতি হয়।

হামলার পর সৌদি আরবের শহর রিয়াদ, জেদ্দা ও দাহরান-এ অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান করার নির্দেশনা দেয় মার্কিন দূতাবাস।

Tag :
জনপ্রিয়

রিয়াদে দূতাবাসে ড্রোন হামলার জবাব ‘শিগগিরই’ দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Update Time : ১১:১৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬