- গাজীপুরের শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার মাওনা ইউনিয়নের উত্তরপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
- তানিম হোসেন উপজেলার মাওনা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মো. রুকন উদ্দীনের ছেলে।
- তানিমের স্বজন মনির হোসেন বলেন, এক মেয়ের সঙ্গে পাঁচ বছরের প্রেমের সম্পর্ক চলছে। হঠাৎ করে ওই মেয়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। এমন খবর পেয়ে অভিমানে তিনি আত্মহত্যা করেন।
- মনির হোসেন আরও জানান, গতকাল (বুধবার) দিবাগত রাতে খাবার শেষে পাশের রিকশা গ্যারেজে ঘুমাতে যান তানিম। সকাল ৮টার দিকে চালকেরা গ্যারেজে রিকশা আনতে গিয়ে দেখেন তানিম ফাঁসিতে ঝুলে রয়েছেন। পরে স্বজন ও আশপাশের লোকজন পুলিশে খবর দেয়।
- এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম : :
প্রেমিকার বিয়ের খবর শুনে যুবকের ‘আত্মহত্যা’
-
গাজীপুর প্রতিনিধি - Update Time : ০৫:০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- 205
জনপ্রিয়





















