০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় মসজিদের রাজনৈতিক অপব্যবহারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • Update Time : ০৩:১৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • 25

মোঃ আব্দুল্লাহ হক
চুয়াডাঙ্গা:
ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদকে রাজনৈতিকভাবে ব্যবহার ও অপব্যবহারের প্রতিবাদে চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টায় উপজেলা পরিষদ এর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দামুড়হুদা বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরিফুজ্জামান শরিফ। তিনি বলেন, “মসজিদ নিয়ে রাজনীতি চলতে পারে না। ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। রাজনীতি করার অধিকার সবার রয়েছে, তবে মসজিদকে রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্র বানানো উচিত নয়।”

তিনি আরও বলেন, “তারেক রহমান দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করছেন। কিন্তু একটি কুচক্রী মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা দীর্ঘ ১৭ বছর নির্যাতনের শিকার হয়েছি, কারাবরণ করেছি। অথচ জামায়াত গোপনে সুবিধা নেওয়ার রাজনীতি করেছে। জনগণকে তাদের সম্পর্কে সচেতন থাকতে হবে। দামুড়হুদার মসজিদকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, তা থেকে শিক্ষা নিয়ে ধর্মীয় প্রতিষ্ঠানে রাজনৈতিক অপব্যবহার বন্ধ করতে হবে।”

দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরদার আলী হোসেন, দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, জীবননগর থানা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন।
সমাবেশ সঞ্চালনা করেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তনু।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদ মাসুদ মিল্টন ও শফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, যুবদলের দামুড়হুদা উপজেলা যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন এবং চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং মসজিদের রাজনৈতিক অপব্যবহারের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন।

Tag :
জনপ্রিয়

দামুড়হুদায় মসজিদের রাজনৈতিক অপব্যবহারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Update Time : ০৩:১৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬