দর্শনা থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ২০ লিটার বাংলামদ ১ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
জানাগেছে আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা’র নেতৃত্বে অভিযান চালায় বিভিন্ন এলাকায়,পুলিশ দর্শনা থানার বেগমপুর ইউনিয়ের আকন্দবাড়িয়া আবাসন প্রকল্পের সামনে।
এ সময় দর্শনা থানার এস আই ফাইম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায় আকন্দবাড়িয়া আবাসনের পাকা রাস্তার উপর। এ সময় পুলিশ দক্ষিন চাঁদপুর স্টেশনপাড়ার মৃত ঠান্ডু শেখের ছেলে সুজন হোসেন ওরফে রানা (২৫)কে ৫শ গ্রাম গাঁজাসহ আটক করে। অপরদিকে গতকাল মঙ্গলবার রাত ১১ টার দিকে দর্শনা রেল বাজারে দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ লিটার বাংলামদসহ দর্শনা ইসলামবাজার পাড়ার শহিদুল ইসলামের ছেলে সোহেল রানা (৩৬) কে গ্রেফতার করেছে।
পুলিশ সুত্রে জানাগেছে গতকাল মঙ্গলবার রাত ১১ টার দিকে দর্শনা রেল বাজার কাঁচা বাজারের ইউনুচের দোকানের সামনে অভিযান চালায় দর্শনা থানার এস আই টিপু সুলতান। পুলিশ দোকানের সামনে থাকা ড্রামভর্তি ২০ লিটার বাংলামদসহ দীর্ঘদিনের মদ ব্যাবসায়ী সোহেল রানাকে গ্রেফতার করে। এদিকে একই দিন অভিযান চালায় দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর ঈদগা পাড়ায়। পুলিশ অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায় গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে ঈশ্চরচন্দ্রপুর ঈদগাহপাড়ার বাঁশের তৈরি দক্ষিন দুয়ারী রান্না ঘরের ভিতর থেকে মৃত্য আমজাদ মন্ডলের ছেলে গাঁজা ব্যাবসায়ী সোহাগ মন্ডল (৩৭) ও শ্যামপুর গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুল মোতালেবকে (৩০)গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গতকালই তাদেরকে মাদক আইনে মামলাসহ চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরন করেছে।





















