০৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তীব্র দাবদাহে স্কুল-মাদরাসা শুরুর নতুন সময় সকাল ৭টা

  • NEWS ROOM
  • Update Time : ০৩:৩৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • 73

চুয়াডাঙ্গার শিক্ষাব্যবস্থাকে আরও গতিশীল ও জবাবদিহিতার আওতায় আনতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। এখন থেকে জেলার মাধ্যমিক ও দাখিল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরাসরি পরিদর্শনের পাশাপাশি আকস্মিক ভিডিও কলের মাধ্যমে নিবিড় নজরদারিতে রাখা হবে। একইসাথে তীব্র দাবদাহ বিবেচনা করে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে সকাল ৭টা থেকে পাঠদান কার্যক্রম শুরু করার নির্দেশনা দিয়েছেন তিনি। গতকাল বুধবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের ‘ডিসি সাহিত্য মঞ্চে’ আয়োজিত জেলার সকল মাধ্যমিক ও দাখিল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ‘শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং নকলমুক্ত পরিবেশে পাবলিক পরীক্ষা নিশ্চিত করতে প্রশাসন কোনো আপস করবে না। চুয়াডাঙ্গার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে আমরা সরাসরি এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কঠোর নজরদারির আওতায় আনব।’ তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, কোনো প্রতিষ্ঠানে অবহেলা পরিলক্ষিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। চুয়াডাঙ্গার বর্তমান আবহাওয়া ও তীব্র তাপপ্রবাহের বিষয়টি উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, ‘চুয়াডাঙ্গায় প্রাকৃতিকভাবেই গরমের তীব্রতা বেশি। কোমলমতি শিক্ষার্থীদের নির্বিঘ্ন পড়াশোনার পরিবেশ বজায় রাখতে জেলার সকল স্কুল ও মাদরাসার শ্রেণি কার্যক্রম সকাল ৭টা থেকে শুরু করার জন্য প্রধানদের আহ্বান জানাচ্ছি।’ চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি. এম. তারেকুজ্জামানের প্রাণবন্ত সঞ্চালনায় সভায় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা স্থানীয় সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এসময় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মীর মোহাম্মদ জান্নাত আলী, নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হক, সিএইচআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন, দামুড়হুদা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মিরাজুল ইসলাম এবং বিসিকেএমপির প্রধান শিক্ষক মাহবুব আলম। সভায় চুয়াডাঙ্গার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে জেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার জেসমিন আরার কাছে বিভিন্ন দিকনির্দেশনা ও মতামত জানতে চান জেলা প্রশাসক। জেলা শিক্ষা অফিসার এ সময় বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সুচিন্তিত মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক লুৎফুন নাহারের এই সময়োপযোগী নির্দেশনা ও নজরদারির ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক ও সচেতন মহল।

জনপ্রিয়

তীব্র দাবদাহে স্কুল-মাদরাসা শুরুর নতুন সময় সকাল ৭টা

Update Time : ০৩:৩৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬