০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনে উঠতে না পেরে পাথর নিক্ষেপ, জানালার গ্লাস ভাঙচুর

  • Update Time : ০৩:২৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • 65

ময়মনসিংহের গফরগাঁওয়ে অতিরিক্ত ভিড়ের কারণে ট্রেনে উঠতে না পেরে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের একটি  জানালা গ্লাস ভেঙে যায়।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে গফরগাঁও রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় এতে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করছি, অতিরিক্ত ভিড়ের কারণে ট্রেনে উঠতে না পারায় রাগে অজ্ঞাতনামা যাত্রী পাথর নিক্ষেপ করে। এতে ট্রেনের একটি জানালার গ্লাস ভেঙে যায় তবে আহতের ঘটনা ঘটেনি।

গোলাম কিবরিয়া আরও বলেন,  আইন-শৃঙ্খলা ও ট্রেন চলাচল স্বাভাবিক এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয়

ট্রেনে উঠতে না পেরে পাথর নিক্ষেপ, জানালার গ্লাস ভাঙচুর

Update Time : ০৩:২৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬