আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ নতিপোতা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ভগিরাথপুর হাইস্কুল মাঠে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থী জননেতা মোঃ হাসানুজ্জামান সজীব।
বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার অন্যতম সদস্য মুফতি আব্দুস সালাম, জেলা কমিটির কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মোশারফ হোসেন, থানা কমিটির দায়িত্বশীল নূর নবী প্রমুখ।
সভাপতিত্ব করেন তিন নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ আল আমিন।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটুদহ ইউনিয়ন শাখার দুই নম্বর ওয়ার্ডে জগন্নাথপুর আটকবর বাজারেও এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
এ পথসভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থী জননেতা মোঃ হাসানুজ্জামান সজীব।
বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সদস্য মুফতি আব্দুস সালাম, জেলা কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মোশারফ হোসেন এবং সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড সভাপতি হাফেজ শরিফুল ইসলাম।
বক্তব্যে জননেতা হাসানুজ্জামান সজীব বলেন,> “বর্তমান সরকার জাতীয় নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে। আমরাও নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম দায়িত্ব ছিল জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার করা, শাপলা চত্বরের গণহত্যার বিচার করা, পিলখানা হত্যাকাণ্ডের বিচার করা।
সরকার ১৪ মাস ক্ষমতায় আছে, কিন্তু এসব হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান নয়।
আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি — জাতীয় নির্বাচন আয়োজনের আগে জুলাই গণঅভ্যুত্থানসহ সকল গণহত্যা ও হত্যাকাণ্ডের বিচার করতে হবে। হত্যাকাণ্ডের সাথে জড়িত কেউ যেন শাস্তি থেকে রেহাই না পায়।”
সভা শেষে তিনি উপস্থিত জনসাধারণের কাছে দুআ কামনা করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
মোঃ আব্দুল্লাহ হক 




















