চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রুহুল আমিনের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ মাননীয় সাংসদদের ফুলেল শুভেচ্ছা জানান এবং জেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা-সংস্কার, ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা করেন। তারা চুয়াডাঙ্গার সার্বিক অগ্রগতির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা সভাপতি জনাব হাসানুজ্জামান সজিব, সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজী, সেক্রেটারী প্রকৌশলী তুষার ইমরান সরকার, জয়েন্ট সেক্রেটারী মোঃ আলিমুজ্জামান ও মনিরুজ্জামান সোহেল, জেলা মুজাহিদ কমিটির ছদর মুফতি আব্দুস সালাম, ওলামা-মাশায়েখ-আইম্মা পরিষদের সেক্রেটারী মাওলানা সাজিদুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মোঃ নাজিম উদ্দীন ও সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলামসহ জেলা ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় চুয়াডাঙ্গাকে একটি আদর্শ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী জেলায় রূপান্তর করা সম্ভব হবে।
০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম : :
চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সাংসদদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ
-
NEWS ROOM - Update Time : ০৯:৫১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- 72
জনপ্রিয়





















