০৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা সদরে অপ্রাতিষ্ঠানিক ছাগল পালন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

চুয়াডাঙ্গা সদর উপজেলায় রাজস্ব খাতের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে অপ্রাতিষ্ঠানিক ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর, চুয়াডাঙ্গা সদর-এর আয়োজনে গতকাল রোববার এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অফিস এডি শাহানাজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব কর্মকর্তা তারিকুল ইসলাম এবং উপজেলা যুব কর্মকর্তা আলাউদ্দিন বিশ্বাস।

আরো উপস্থিত ছিলেন ২১শে পদ্ম যুব উন্নয়ন সংস্থার সভাপতি মরিয়ম আক্তার পিংকি,

প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করে ২১শে পদ্ম যুব উন্নয়ন সংস্থা। অনুষ্ঠানে বক্তারা ছাগল পালন বিষয়ে আধুনিক পদ্ধতি, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা ও লাভজনক খামার গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

এসময় বক্তারা বলেন, ছাগল পালন একটি সম্ভাবনাময় আয়ের উৎস, যা সঠিক প্রশিক্ষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে বেকার যুবকদের স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করে এবং বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যতে আত্মকর্মসংস্থানের প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয়

চুয়াডাঙ্গা সদরে অপ্রাতিষ্ঠানিক ছাগল পালন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

Update Time : ০৩:৪৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬