০৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার সীমান্ত ৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

  • Update Time : ১০:৪৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • 39

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১ কোটি ৭৬ লাখ টাকা মূল্যের আটটি স্বর্ণের বারসহ মো. মিজানুর রহমান (৬১) নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি।

আজ চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।

তিনি বলেন, দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের চেষ্টা হতে পারে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সীমান্ত এলাকায় একটি বিশেষ টহলদল মোতায়েন করা হয়। বেলা সাড়ে ১১ টার দিকে কার্পাসডাঙ্গা বাজার থেকে এক ব্যক্তি মোটরসাইকেলযোগে মুন্সিপুর বিওপির সামনের সড়কে আসলে বিজিবি টহলদল সন্দেহজনকভাবে তাকে থামিয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে দেহ তল্লাশি করে কোমরে লুঙ্গির ভাঁজে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট থেকে আটটি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ১ হাজার ২৩০ টাকা। এছাড়া তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন এবং তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তিকে দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণ সরকারি বিধি অনুযায়ী চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Tag :
জনপ্রিয়

চুয়াডাঙ্গার সীমান্ত ৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

Update Time : ১০:৪৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬