০১:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় হৃদয়বিদারক ঘটনা: হাসপাতালে মায়ের মৃত্যুর খবরে ছেলেরও মৃত্যু

চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ায় ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে মারা গেলেন মা, আর সেই মৃত্যুসংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ছেলে।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে মৃত আলাউদ্দিনের স্ত্রী চায়না খাতুন নিজ বাড়ির সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মাথায় আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসিকা জানান, “চায়না খাতুন মাথায় আঘাত পেয়েছিলেন। চিকিৎসা চলাকালেই তিনি মারা যান। পরে তার ছেলে সাইফুল মায়ের মৃত্যুসংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।”

অল্প সময়ের ব্যবধানে মা-ছেলের মৃত্যুতে হাসপাতাল চত্বরে শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি জানাজানি হতেই এলাকাজুড়ে নেমে আসে গভীর শোকের আবহ।

শনিবার রাতেই চুয়াডাঙ্গা শহরের পুরাতন গোরস্থান মসজিদে মা-ছেলের দাফন সম্পন্ন হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় হৃদয়বিদারক ঘটনা: হাসপাতালে মায়ের মৃত্যুর খবরে ছেলেরও মৃত্যু

Update Time : ০৫:৩৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫