০৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় সংবিধান সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • Update Time : ১১:৩৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • 142

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় সংবিধান সংস্কার, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবিতে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) বিকেল ৫টায় চুয়াডাঙ্গা টাউন মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কবরী রোড, সরকারি কলেজ রোড, কোর্ট রোড, ভি.জে. স্কুল রোড, শহীদ হাসান চত্বর ও নিউমার্কেট এলাকা ঘুরে পুনরায় টাউন মাঠে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। সভাপতির বক্তব্যে তিনি বলেন,

“দেশের জনগণ দীর্ঘদিন ধরে একটি কার্যকর, জবাবদিহিমূলক ও জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র কাঠামো প্রত্যাশা করছে। জুলাই সনদ এবং গণভোটের রায় সেই প্রত্যাশারই প্রতিফলন। জনগণ তাদের মতামত স্পষ্টভাবে দিয়েছে। এখন সেই রায় বাস্তবায়ন করা সরকারের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। আমরা স্পষ্টভাবে বলতে চাই, জনগণের দেওয়া রায়কে উপেক্ষা করে কোনোভাবেই গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সময়ক্ষেপণ না করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় দেশের জনগণ রাজপথে নেমে তাদের অধিকার আদায় করে নেবে।”

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বলেন,

“সরকার জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে যে টালবাহানা শুরু করেছে, তা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। জনগণের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোনো সরকার টিকে থাকতে পারে না। জনগণ পরিবর্তন চায়, সংস্কার চায়, স্বচ্ছতা ও জবাবদিহিতা চায়। অথচ সরকার নানা অজুহাতে সেই বাস্তবায়নকে বিলম্বিত করছে। আমরা সরকারকে সতর্ক করে বলতে চাই, জনগণের ধৈর্যের পরীক্ষা নেবেন না। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করতে হবে। অন্যথায় দেশের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।”

জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান-এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান,জেলা সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, সাবেক জেলা আমির আনোয়ারুল হক মালিক, জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হোসাইন টিপু ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, সেক্রেটারি হাফেজ মাসুম বিল্লাহ, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাফিজুর রহমান ও মাওলানা ইসরাইল হোসেন, জেলা আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, দর্শনা থানা আমির মাওলানা রেজাউল করিম, দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলী, চুয়াডাঙ্গা পৌরশাখা আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা আমির শফিউল আলম বকুল এবং গাংনী-আসমানখালী থানা আমির আব্বাস উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে নেতারা অবিলম্বে সংবিধান সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় সংবিধান সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Update Time : ১১:৩৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬