চুয়াডাঙ্গার হাটকালুগন্জের শাহাবুদ্দীন আহমেদের বাড়িতে হামলা চালিয়ে গুরুতর জখম করে একদল দুষ্কৃতকারী। এর প্রতিবাদ ও হামলাকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের দাবিতে মানববন্ধন।
মানববন্ধনটি চুয়াডাঙ্গা সদরের পুলিশ লাইনে, হাটকালুগঞ্জে, শুক্রবার বিকাল চারটায় সাধারণ মানুষের উপস্থিতিতে চুয়াডাঙ্গার মানব সেবা সংগঠনের উপদেষ্টা সাহাবুদ্দিনের উপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনটিতে বক্তারা শাহাবুদ্দিনের উপর হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানান।
এ সময় স্বেচ্ছাসেবী সংগঠনের একজন বলেন,শাহাবুদ্দিন আহমেদ ভাই, এই ভাইয়ের উপরে যে সন্ত্রাসী হামলা, এবং বাড়ি এসে সবাই মিলে যে সন্ত্রাসী হামলার শিকার… আর কারোর উপরে হাটকালুগঞ্জে এরকম বর্বরতা বা নির্যাতন বা সন্ত্রাসী হামলা হোক, এই জন্য আজকে সমবেত হওয়া, এই প্রতিবাদ এবং বিক্ষোভ। কারণ আমরা চাই না ভবিষ্যতে আমার ভাই, আমার সন্তান কেউই বা এই নির্যাতন বা হামলার শিকার হয়। এজন্য প্রশাসনের নিকট আমাদের আকুল আবেদন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই হামলার সাথে যারা যারা জড়িত এবং এই হামলার সাথে যারা সংশ্লিষ্টভাবে ছিল, তাদেরকে সবাইকে আইনের আওতায় নিয়ে এসে আমরা চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি।এ ধরনের ঘটনার সাথে যারা মূলত জড়িত থাকে বা ঘটানোর জন্য যারা প্ল্যান প্রোগ্রাম করে চলে ফিরে বেড়ায়, তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়।





















