০৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ বেল্টু (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার রাত প্রায় ৮টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন থানার উপ-পরিদর্শক (এসআই) প্রসেনজিৎ, সঙ্গে ছিল সঙ্গীয় ফোর্স।

পুলিশ জানায়, জাফরপুর গ্রামের মৃত বিশারদ মন্ডলের ছেলে বেল্টুকে ৪ পুরিয়া গাঁজাসহ আটক করা হয়। আটক করার পর তাকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা প্রদান করেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, পুলিশ সুপার রুহুল কবীর খানের দিকনির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

Update Time : ০১:১৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬