০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতা ওয়ালিদ হাসানের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

  • Update Time : ০৬:৩৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • 357

জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন জেলা ছাত্রদলের নেতা ওয়ালিদ হাসান। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুয়াডাঙ্গার বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ, চুয়াডাঙ্গা আলিয়া মাদ্রাসা এবং ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে শতাধিক ফলজ, বনজ, ঔষধি ও ফুলের গাছ রোপণ করা হয়। বৃক্ষরোপণের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, প্রতিনিধি এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনের আহ্বান জানিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনাও তুলে ধরেন আয়োজকরা।

ওয়ালিদ হাসান জানান, এ ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে এবং দেশের পরিবেশ রক্ষায় তরুণদের সক্রিয় ভূমিকা রাখতে তিনি আহ্বান জানান।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতা ওয়ালিদ হাসানের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

Update Time : ০৬:৩৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫