চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে কৃষকদের নিয়ে অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং (AWD) পদ্ধতিতে বরোধান চাষে সেচের পানি সাশ্রয়ের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) এ কর্মশালার আয়োজন করে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা। এতে আর্থিক সহায়তা প্রদান করে শেয়ার দ্যা প্লানেট ও টোটো ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, কুষ্টিয়ার প্রধান মো: মাহাবুবুর রহমান। বিশেষ অতিথি ও রিসোর্স পারসন ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিত কুমার বিশ্বাস।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ইকবল হোসেন, উপজেলা এপেক্স ফেডারেশনের সহ-সভাপতি আশাদুল হক, সাধারণ সম্পাদক আ: রাজ্জাক, ইউনিয়ন ফেডারেশনের সভাপতি গোলাম মল্লিক ও সহ-সভাপতি আ: আজিজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সহ-সমন্বয়কারী আসাদুজ্জামান।
প্রশিক্ষণে দামুড়হুদা ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।
মোঃ আব্দুল্লাহ হক 





















