০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে মাদকসহ কারবারি গ্রেফতার

  • Update Time : ০৪:০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • 84

চট্টগ্রাম, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : নগরের হালিশহর এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ মো. সালমান (৫০) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭।

আজ রোববার র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. সালমান হালিশহর থানার উত্তর হালিশহর এলাকার মৃত কবির আহম্মদের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে নগরের হালিশহর থানার উত্তর হালিশহর গলিচিপা পাড়ার হাজী বাড়ির মালেক সওদাগরের বাড়িতে অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে মো. সালমানকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, সালমানের বাড়ির রান্নাঘরে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে বিশেষ কৌশলে লুক্কায়িত অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামিকে উদ্ধারকৃত গাঁজাসহ হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

চট্টগ্রামে মাদকসহ কারবারি গ্রেফতার

Update Time : ০৪:০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫