০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাছ ভেঙে পড়ে দুমড়ে মুচড়ে গেল জবির বাস

  • Update Time : ০২:০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • 36

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি বড় গাছ উপড়ে পরে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের দুমড়ে মুচড়ে গেছে। এতে কোনো শিক্ষার্থী হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির সময় হঠাৎ করেই গাছটি উপড়ে বিশ্ববিদ্যালয়ের পার্কিং এলাকায় থাকা বাসের ওপর আছড়ে পড়ে। বাসের ছাদ ভেদ করে বিশাল আকৃতির গাছের কাণ্ড বাসের ভেতরে ঢুকে পড়ে। গাছের আঘাতে পুরো বাসটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় বিশ্বিবদ্যালয়ে আসা শিক্ষার্থী ও উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গাছ অপসারণের উদ্যোগ নেন। গাছ অপসারণে দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গাছ অপসারণে চেষ্টা করছেন  ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ বিষয়ে পরিবহণ প্রশাসক অধ্যাপক মো. তারিক বিন আতিক বলেন, সকালে ক্যাম্পাসে আমাদের বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর এক বড় গাছ উপড়ে পরে। তবে এখানে শিক্ষার্থীদের কোনো ক্ষয়ক্ষতি না হলেও গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।

তিনি বলেন, গাছ উপড়ে পড়ায় গাড়ির মধ্যে আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হতে পারে।

ঝুকিপূর্ণ গাছ সম্পর্কে তিনি বলেন, ক্যাম্পাসে অনেক গুলো ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে। প্রশাসনের উচিত এই গাছগুলোকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া।

Tag :
জনপ্রিয়

গাছ ভেঙে পড়ে দুমড়ে মুচড়ে গেল জবির বাস

Update Time : ০২:০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬