ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। মদিনাতুল উলুম মাদ্রাসা মসজিদে রবিবার বাদ মাগরিব অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে ২০২৫-২৬ সেশনের জন্য ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মো. জাহিদ হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি জনাব হাসানুজ্জামান সজিব। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি জনাব এনামুল কবীর জিপসী, সাংগঠনিক সম্পাদক জনাব ফারুক হোসেন, সদর উপজেলা শাখার সেক্রেটারি জনাব আশিকুল আলম সজীব এবং প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক জনাব লিটন মিয়া।
বক্তারা তাঁদের বক্তব্যে সংগঠনের আদর্শ ও কর্মপন্থা তুলে ধরেন এবং নতুন কমিটির নেতৃবৃন্দকে সংগঠনকে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার আহ্বান জানান।
আলোচনা শেষে, মাখালডাঙ্গা ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মো. মুক্তার আলী সভাপতি এবং মাওলানা মো. আবু সাঈদ সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন। অন্যান্য গুরুত্বপূর্ণ পদাধিকারীদের মধ্যে রয়েছেন: মো. আব্দুল মতিন ও মো. ইসমাইল হোসেন (সহ-সভাপতি) এবং হাফেজ দেলোয়ার হোসেন (যুগ্ম সেক্রেটারি)।
বিভিন্ন বিভাগীয় সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্তরা হলেন:
মো. মুক্তার হোসেন (সাংগঠনিক), মো. আব্দুল্লাহ মালিথা (প্রচার ও দাওয়াহ), মো. আলমগীর হোসেন (দপ্তর), মো. আমিনুল ইসলাম খোকন (অর্থ ও প্রকাশনা), ক্বারী ইব্রাহীম হোসেন (প্রশিক্ষণ), মো. মনজুরুল ইসলাম (ছাত্র ও যুব), মো. আনোয়ার হোসেন রাজন (শিক্ষা ও সংস্কৃতি), হাসান আলী (কৃষি ও শ্রম), মো. সেলিম রেজা (মহিলা ও পরিবার কল্যাণ), মো. মিজানুর রহমান ডন (ত্রাণ ও সমাজ কল্যাণ), মো. শাহাবুদ্দিন (সংখ্যালঘু বিষয়ক), মো. জাহিদ হাসান (শিল্প ও বাণিজ্য) এবং মো. শাহিন পারভেজ (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ)।
এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মো. নিজাম উদ্দিন, মো. মুক্তাদুর রহমান এবং মো. জহুরুল ইসলাম। নবগঠিত এই কমিটি আগামী দিনে মাখালডাঙ্গা ইউনিয়নে ইসলামী আন্দোলনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
মোঃ আব্দুল্লাহ হক 




















