০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

  • Update Time : ১১:০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • 182

আলমডাঙ্গার ছত্রপাড়ায় ইজিবাইকের ধাক্কায় আফিয়া (৬) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আফিয়া ছত্রপাড়া গ্রামের আফজাল হোসেনের কন্যা। সে স্থানীয় নুরানি মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী ছিল।

স্থানীয়রা জানায়, আফিয়া বেলা সাড়ে ১২ টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। পথে রাস্তা পারাপারের সময় একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এ ঘটনায় স্থানীয়রা ওই ইজিবাইককে ধাওয়া করলে সে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আলমডাঙ্গা হারদি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আফিয়াকে ভর্তি করেন। তার শারীরিক অবস্থা অবনতি হলে বিকেলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পথেই আফিয়ার মৃত্যু হয়। সন্ধ্যার পর পুলিশ আফিয়ার লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করেছে।

আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মারজাহান জানান, শিশু আফিয়ার লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় শিশুর পিতা বাদি হয়ে আলমডাঙ্গা থানায় অপমৃত্যুর মামলা করেছেন।

Tag :
জনপ্রিয়

আলমডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

Update Time : ১১:০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩