০১:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গার হাউসপুর থেকে চোরাই মালামালসহ ৩জন আটক

  • Update Time : ১২:৩৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
  • 168

আলমডাঙ্গার হাউসপুর এলাকা থেকে চোরাই মালামালসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে উদ্ধার করা হয়েছে একটি কংক্রিট ভাইব্রেটিং মেশিন ও পাখি ভ্যানের ব্যাটারি।  সোমবার দুপুরে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলো উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর দোয়ারপাড়া গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে মামুন আলী ওরফে পারুল(২৯), মুন্সিগঞ্জ রেললাইনের ঢালের নবী শেখের ছেলে সবুজ শেখ(২৩) ও হাউসপুর হঠাৎপাড়ার বজলুর রহমানের ছেলে ভাংড়ী ব্যবসায়ী রাসেল উদ্দিন (৪২)।

পুলিশ সুত্রে জানা গেছে আটক সবুজ শেখ ও মামুন আলী ওরফে পার্লু এলাকার চিহ্নিত চোর। তারা এলাকার গভীর রাতে প্রাচীর টপকিয়ে মানুষের বাড়িতে প্রবেশ করে সাইকেল, পানি উঠানো মোটর(পাম্ব), পাখিভ্যানের ব্যাটারিসহ বিভিন্ন প্রয়োজনীয় দামী জিনিস চুরি করে আসছিল। চোরাই এসব মালামাল তারা হাউসপুর হঠাৎপাড়ার ভাংড়ী ব্যবসায়ী রাসেল আলীর নিকট বিক্রয় করতো। গত ৪ আগস্ট দিনগত রাতে আলমডাঙ্গা পৌর এলাকার ওয়াপদা কলোনী থেকে বিশিষ্ট ঠিকাদার ব্যবসায়ী পৌর কাউন্সিলর আলাল উদ্দিন ও তার বড় ভাইয়ের ঠিকাদারী মালামালের গোডাউন থেকে একটি কংক্রিট ভাইব্রেটিং মেশিন চুরি করে মামুন ওরফে পারুল।

সোমবার দুপুরে থানার এসআই তারিফুজ্জামান ও এএসআই রওশন অভিযান চালিয়ে চোরাই মালামালসহ মামুন, সবুজ শেখ ও রাসেলকে আটক করে। তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা হয়েছে।

Tag :
জনপ্রিয়

আলমডাঙ্গার হাউসপুর থেকে চোরাই মালামালসহ ৩জন আটক

Update Time : ১২:৩৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩