আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গায় যুব ফোরামের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ে খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে “মাদককে না বলে খেলাধুলাকে হ্যাঁ বলি” স্লোগানকে সামনে রেখে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে সপ্তাহব্যাপী খেলাধুলার আয়োজন করেছে যুব ফোরাম। যুব ফোরাম খুলনা বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান লিমনের নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়।শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা, মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়। সপ্তাহব্যাপী চলমান এই কর্মসূচিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে উৎসবমুখর পরিবেশে নানা খেলাধুলায় অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যুব ফোরাম খুলনা বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান লিমন, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, যুব ফোরাম চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক ঈশান বাবু, কোষাধ্যক্ষ তনিমা আফরোজ, সদস্য আব্দুল কাউয়ুম,সদস্য পার্থিব হাসান
সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। যুব ফোরামের সভাপতি লিমন বলেন, খুলনা বিভাগের ১০ জেলায় একযোগে সপ্তাহব্যাপী এই খেলাধুলার আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে শিশুরা আনন্দ পাচ্ছে, সুস্থ থাকছে এবং ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে।
নিউজরুম এডিটর 




















