১২:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ইউনিয়ন পরিষদ সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • Update Time : ০২:৪৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • 149

আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ইউনিয়ন পরিষদের মেম্বারদের গ্রাম আদালত বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে অনুষ্ঠিত ৩দিন প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম তিনি তাঁর বক্তব্যে বলেন, গ্রাম আদালত হচ্ছে জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম। এই প্রশিক্ষণের মাধ্যমে সদস্যবৃন্দ আরও দক্ষ ও সচেতন হয়ে উঠবেন, যা আগামীতে বিচার কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।

প্রশিক্ষক ট্রেনার হিসাবে উপস্থিত ছিলেন ওসি(তদন্ত) আলী আজগর, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারি সাইফুজ্জামান টিটো।প্রশিক্ষণে স্থানীয় বিচার ব্যবস্থাকে সুদৃঢ় ও টেকসই করার লক্ষ্যে গ্রাম আদালতকে কার্যকর করতে ইউনিয়ন পরিষদকে দক্ষ করার উপর জোর দেয়া হয়। সার্বিক সহযোগিতায় আছেন সহকারী প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান।

জনপ্রিয়

আলমডাঙ্গায় ইউনিয়ন পরিষদ সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Update Time : ০২:৪৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫