০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

  • Update Time : ১২:৫২:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • 46

বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। আজ রবিবার (৫ জুলাইদীর্ঘদিনের পরিচিত গৌরী স্প্র্যাটকে ঘরোয়া আয়োজনে বিয়ে করছেন এই অভিনেতা।

ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় আমির খানের নিজ বাসভবনেই সম্পন্ন হচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা।এটি আমির খানের তৃতীয় বিয়ে।

এর আগে ১৯৮৬ সালে তিনি রীনা দত্তকে বিয়ে করেছিলেন। এই সংসারে তাদের জুনায়েদ ও ইরা নামে দুই সন্তান রয়েছে। দীর্ঘ ১৬ বছর সংসার করার পর ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরবর্তীতে ২০০৫ সালে আমির বিয়ে করেন কিরণ রাওকে। ২০২১ সালে কিরণের সঙ্গেও তার বিবাহবিচ্ছেদ ঘটে। তবে সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া সন্তান আজাদের সহঅভিভাবক হিসেবে তারা এখনো একসঙ্গে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ ২৫ বছর ধরে একে অপরকে চিনলেও মাত্র দুই বছর আগে গৌরী স্প্র্যাটের সাথে প্রেমের সম্পর্কে জড়ান এই অভিনেতা। এর আগে নিজের ৬০তম জন্মদিনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে গৌরীর সঙ্গে তার সম্পর্কের কথা প্রথম প্রকাশ করেছিলেন এই অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ীআমিরের মুম্বাইয়ের বাসভবনেই আইনি প্রক্রিয়ায় বিয়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে পরিবার ও বন্ধুদের মিলিয়ে প্রায় ১০০ থেকে ১৫০ জন অতিথি আমন্ত্রিত থাকবেন। অতিথি তালিকায় রয়েছেন আমিরের দুই সাবেক স্ত্রীতিন সন্তান এবং তার বোনদের পরিবারের সদস্যরা। এছাড়া বলিউড থেকে উপস্থিত থাকার কথা রয়েছে নির্মাতা আশুতোষ গোয়ারিকর ও রাজকুমার সন্তোষীর।

Tag :
জনপ্রিয়

আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

Update Time : ১২:৫২:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬