০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজকের ম্যাচে জয়ের দাবিদার ছিল ব্রাজিল: আনচেলত্তি

  • Update Time : ০১:২১:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • 37

বিশ্বকাপের স্বপ্ন ভেঙে যাওয়ায় হতাশা লুকাননি ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তবে এ বিদায়কে শেষ অধ্যায় হিসেবে নয়, বরং দলের নতুন যাত্রার সূচনা হিসেবে দেখছেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ।

ম্যাচশেষে আনচেলত্তি বলেন, বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় পুরো দলই হতাশ। ব্রাজিল হয়তো টুর্নামেন্টজুড়ে অসাধারণ ফুটবল খেলতে পারেনি, কিন্তু সামগ্রিকভাবে ভালো পারফরম্যান্স করেছে। বিশেষ করে শেষ ষোলোর ম্যাচে তাদের জয় পাওয়ারই কথা ছিল।

আনচেলত্তি বলেন, ‘আমরা সবাই খুবই হতাশ। আমার বিশ্বাস, দলটি হয়তো অসাধারণ একটি বিশ্বকাপ খেলেনি, তবে অবশ্যই ভালো একটি বিশ্বকাপ খেলেছে।’

শেষ ম্যাচের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, আজকের ম্যাচে জয়ের দাবিদার ছিলাম আমরা।’

তবে এ পরাজয়কে ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা হিসেবেই দেখছেন ব্রাজিল কোচ। তার ভাষায়, কঠিন সময়ই একটি দলকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার প্রেরণা জোগায়।

আনচেলত্তি বলেন, ‘এমন একটি মুহূর্তে আমাদের ভাবতে হবে, এই হারই নতুন একটি অভিযাত্রার শুরু। এখান থেকেই শুরু হবে নতুন মৌসুম, নতুন লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার পথ।’

বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের জন্য বড় ধাক্কা হলেও আনচেলত্তির বক্তব্যে স্পষ্ট, বর্তমান দলকে ঘিরে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তিনি আস্থাশীল। তার বিশ্বাস, এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আরও পরিণত ও শক্তিশালী দল হিসেবেই ভবিষ্যতে ফিরবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Tag :
জনপ্রিয়

আজকের ম্যাচে জয়ের দাবিদার ছিল ব্রাজিল: আনচেলত্তি

Update Time : ০১:২১:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬