১২:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে সচল হলো চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিস

  • Update Time : ০৩:৫২:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • 173

শিমুল রেজা: টানা ১০ দিন বন্ধ থাকার পর অবশেষে সচল হয়েছে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম। রবিবার (৬ আগস্ট) সকাল থেকে সেবাপ্রত্যাশীরা অফিসে আসতে শুরু করেছেন।

চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ- সহকারী পরিচালক আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়েকদিন ধরে পাসপোর্ট অফিস বন্ধ থাকায় সেবাপ্রত্যাশীদের জট রয়েছে। আমরা চেষ্টা করছি খুব দ্রুত সমস্যা নিরসনের। নতুন করে আর কোনো জটিলতা আপাতত নেই।

উল্লেখ্য, গত ২৭ জুলাই থেকে অফিসের অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর (এভিআর) মেশিন পুড়ে যাওয়ায় বন্ধ হয়ে পড়ে পাসপোর্ট অফিসের পুরো সার্ভার। এরপর বেশ কয়েকবার চেষ্টার পরও তা সচল করা সম্ভব হয়নি। পরে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদফতরের প্রকৌশলীরা এসে মেশিন পরিবর্তনের পর সার্ভার চালু হয়।

Tag :
জনপ্রিয়

অবশেষে সচল হলো চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিস

Update Time : ০৩:৫২:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩