০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় বাস ও অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ২

  • Update Time : ০৩:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • 36

পাবনা সদর উপজেলার আতাইকুলায় বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন।

বৃহস্পতিবার (১৬ জুলাইসকাল সাড়ে ৭টার দিকে পাবনাঢাকা মহাসড়কের সদর উপজেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গি কড়ইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেনপাবনা সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের ছলিম প্রামাণিকের স্ত্রী বুলু খাতুন (৫৫এবং অ্যাম্বুলেন্সচালক পাবনা পৌর সদরের উত্তর শালগাড়িয়া এলাকার রাজ হোসেন (৩৫)

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিমাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানানকিডনি রোগে মারা যাওয়া শিশু কেয়ার মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্সে রাজশাহী থেকে পাবনায় ফিরছিলেন স্বজনরা। এ সময় পাবনা এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে পাবনায় ফিরছিল। পথিমধ্যে সড়াডাঙ্গি কড়ইতলা এলাকায় পৌঁছালে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালক ও শিশু কেয়ার নানী নিহত হয়। আহত হয় কয়েকজন।

মাধপুর হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান আরও জানানখবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে নিহত দুইজন ও অ্যাম্বুলেন্সে থাকা শিশুর মরদেহ উদ্ধার করে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। দুর্ঘটনা কবলিত বাস ও অ্যাম্বুলেন্স পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

Tag :
জনপ্রিয়

পাবনায় বাস ও অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ২

Update Time : ০৩:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬