০৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় শালিসকে কেন্দ্র করে হামলার অভিযোগ, নারীসহ পরিবারের সদস্যদের কুপিয়ে জখম ও লুটপাটের দাবি

  • Update Time : ১১:০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • 107

নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে অনুষ্ঠিত একটি শালিসকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসতবাড়িতে হামলা, মারধর, শ্লীলতাহানি এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ এনে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোছা. প্রত্যাশা (১৮)।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৩ জুলাই সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পূর্ব বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একটি শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। অভিযোগ অনুযায়ী, শালিস চলাকালে অভিযুক্তরা শালিস মেনে না নিয়ে সেখান থেকে চলে যান। পরে তারা আরও ১০-১৫ জন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে অভিযোগকারীদের বসতবাড়িতে হামলা চালান।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা ঘরে ঢুকে পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় অভিযোগকারী, তার ছোট বোন, ছোট ভাই ও ফুফাকে দা, বাঁশের লাঠি, কাঠের বাটাম ও লোহার হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে আহত করা হয়। এছাড়া হামলার সময় নারী সদস্যদের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানিরও অভিযোগ করা হয়েছে।

এ সময় অভিযুক্তরা দোকানের ক্যাশবাক্স থেকে ব্যবসার নগদ অর্থ এবং ঘর থেকে এক ভরি স্বর্ণালঙ্কারসহ মোট প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তারা সদর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা চলে যাওয়ার আগে প্রাণনাশের হুমকিও দিয়ে যায়।

এ ঘটনায় মো. অন্তর ওরফে ইয়ামিন, মো. রাসেল, মো. ওহিদুল মিস্ত্রি, জুয়েল, মো. তরিকুল, মো. আলামিন ও নোমানসহ ৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০ থেকে ১৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানা সুত্রে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয়

চুয়াডাঙ্গায় শালিসকে কেন্দ্র করে হামলার অভিযোগ, নারীসহ পরিবারের সদস্যদের কুপিয়ে জখম ও লুটপাটের দাবি

Update Time : ১১:০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬