১২:১২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  • Update Time : ০৪:৩১:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • 55

নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাজারের চাল, ওষুধ, বীজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়।

অভিযানকালে বেশি দামে গ্যাস বিক্রি এবং দইয়ের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় জয়রামপুর বাজারের মেসার্স আলাউদ্দিন স্টোর-এর স্বত্বাধিকারী মো. শাহজালালকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মিথ্যা তথ্য দিয়ে বাতব্যথা, চর্ম ও শিশু রোগের চিকিৎসা করার প্রচার এবং প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন না থাকায় মেসার্স মুনস্টার ফার্মেসি-র স্বত্বাধিকারী মো. ইমামুল হককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে দুই প্রতিষ্ঠান থেকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের পণ্য, ওষুধ, বীজ এবং শিশু খাদ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয়

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Update Time : ০৪:৩১:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬