০২:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ ধরার সময় ৫ জেলে আটক

  • Update Time : ০২:৩৩:০১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • 49

সুন্দরবনের কোবাদক ফরেস্ট স্টেশনের বন রক্ষীরা অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ৫ জেলেকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে নিষিদ্ধ জাল, মাছ শিকারের সরঞ্জামসহ একটি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়।

বন বিভাগ সূত্র জানায়, গতকাল শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদীর টেকের খাল এলাকা হতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযান পরিচালনা করেন কোবাদক ফরেস্ট স্টেশনের কর্মকর্তা শেখ মো. আনিচুর রহমান।

আটককৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার নাপিতখালী গ্রামের সাদ্দাম (৩২) ফরহাদ (২২) আসাদুল (১৯) আমিরুল (২৭) ও আরাফাত (২৪)। এরা আপন পাঁচ ভাই।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :
জনপ্রিয়

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ ধরার সময় ৫ জেলে আটক

Update Time : ০২:৩৩:০১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬