Update Time :
০২:০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
250
চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসকের সাথে ২১ পদ্ম যুব উন্নয়ন সংস্থার সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলার নবাগত জেলা প্রশাসক লুৎফুন নাহারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ২১ পদ্ম যুব উন্নয়ন সংস্থার সভাপতি মরিয়ম আক্তার পিংকি। তিনি একই সঙ্গে “২১ পদ্ম সংস্থা” ও এইচ এম এন্টারপ্রাইজের উদ্যোক্তা হিসেবেও দায়িত্ব পালন করছেন। সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ সাক্ষাৎ অনুষ্ঠানে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সংস্থার সহ-সভাপতি কামরুন্নাহার কামনা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে জেলার সার্বিক উন্নয়ন, যুবসমাজের অংশগ্রহণ বৃদ্ধি এবং সামাজিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। নবাগত জেলা প্রশাসকের প্রতি শুভকামনা জানিয়ে সংস্থার পক্ষ থেকে ভবিষ্যতে বিভিন্ন উন্নয়নমূলক কাজে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত...
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলার নবাগত জেলা প্রশাসক লুৎফুন নাহারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ২১ পদ্ম যুব উন্নয়ন সংস্থার সভাপতি মরিয়ম আক্তার পিংকি। তিনি একই সঙ্গে “২১ পদ্ম সংস্থা” ও এইচ এম এন্টারপ্রাইজের উদ্যোক্তা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ সাক্ষাৎ অনুষ্ঠানে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সংস্থার সহ-সভাপতি কামরুন্নাহার কামনা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে জেলার সার্বিক উন্নয়ন, যুবসমাজের অংশগ্রহণ বৃদ্ধি এবং সামাজিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। নবাগত জেলা প্রশাসকের প্রতি শুভকামনা জানিয়ে সংস্থার পক্ষ থেকে ভবিষ্যতে বিভিন্ন উন্নয়নমূলক কাজে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।