০৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদের উদ্যোগে প্রকৃত ইসলামের শিক্ষা ও আইনের শাসন শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদের উদ্যোগে উগ্রবাদ মোকাবেলায় প্রকৃত ইসলামের শিক্ষা ও আইনের শাসন শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬মার্চ ২০২৬) দুপুর ২ টায় চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবে আইনজীবীদের নিয়ে এই আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ জুয়েল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল পতিপাদ্য উপস্থাপন করেন আন্দোলনের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব সাইফুর রহমান সাইফ।

তিনি দেশের প্রচলিত বিচারব্যবস্থার অসারতা তুলে ধরে বলেন, “ব্রিটিশদের রেখে যাওয়া এই বিচারব্যবস্থা দেশের সাধারণ মানুষকে ন্যায়বিচার দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ন্যায়বিচারের আশায় আদালত, আইনজীবী ও পুলিশের দ্বারে দ্বারে ঘুরে আজ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এমতাবস্থায় এই ব্যর্থ ও ঔপনিবেশিক ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর দেওয়া নির্ভুল বিচারব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের অপরিহার্য দাবি।”

তিনি মূলত দু’টি সুনির্দিষ্ট কারণে প্রচলিত বিচারব্যবস্থা অনুসরণ না করার ব্যাখ্যা দেন। প্রথমত, তিনি ঈমানি আকিদার বিষয়টি স্পষ্ট করে বলেন, “আমরা বিশ্বাস করি, যে বিষয়ে মহান আল্লাহর কোনো বিধান বা হুকুম রয়েছে, সেখানে অন্য কারো মনগড়া বিধান আমরা মানতে পারি না। এটা আমাদের ঈমানের সাথে সরাসরি সাংঘর্ষিক। অথচ প্রচলিত বিচারব্যবস্থা আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালিত না হয়ে ঔপনিবেশিক যুগে ব্রিটিশদের রেখে যাওয়া বিধি-বিধানের আলোকে চলছে।”

দ্বিতীয়ত তিনি এই ব্যবস্থার কাঠামোগত ব্যর্থতা তুলে ধরে বলেন, “প্রচলিত এই ব্যবস্থা মানুষকে ন্যায়বিচার দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বর্তমানে দেশের আদালত গুলোতে প্রায় অর্ধকোটি মামলা ঝুলে আছে। একটি মামলার রায় পেতে ভুক্তভোগীদের যুগ যুগ অপেক্ষা করতে হচ্ছে, অর্থ ও সময় ব্যয় করেও শেষ পর্যন্ত মানুষ সঠিক বিচার পাচ্ছে না।”

মানবাধিকার ও বাক-স্বাধীনতা সুনিশ্চিত করতে হলে শুধু বিচারব্যবস্থা নয়, বরং রাষ্ট্রের প্রতিটি অঙ্গনে আল্লাহর বিধান কার্যকর করার আহ্বান জানান। তিনি বলেন, সমাজে চলমান অন্যায়, অবিচার ও অশান্তি দূর করে প্রকৃত শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো আল্লাহর হুকুম অনুযায়ী সমাজ ও রাষ্ট্র পরিচালনা করা। হেযবুত তওহীদ সেই লক্ষ্যেই জাতিকে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা প্রদান করে যাচ্ছে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, হেযবুত তওহীদের খুলনা বিভাগীয় আমির জনাব মোঃ তানভীর আহমেদ, কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক আমির মোঃ জসেব উদ্দিন চুয়াডাঙ্গা আইনজীবি সমিতির এডভোকেট মোঃ বদর উদ্দিন, মোঃ রেজাউল হক, মোঃ শাকিল খান, মোঃ ইউনুস আলী, মোঃ আকবর আলী মোঃ ওহিদুজ্জামান মুকুল প্রমূখ।

অনুষ্ঠানে উপস্থিত আইনজীবী ও সাংবাদিকবৃন্দ সকলে তওহীদ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ঐক্যমত পোষণ করেন।

জনপ্রিয়

Update Time : ০২:৪৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬