১২:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেল চোরাচালান রোধে উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় কোস্ট গার্ডের টহল

  • Update Time : ০১:৪২:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • 58

মিয়ানমারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চোরাচালান রোধে উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় সর্বক্ষণ টহল কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ  তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৈশ্বিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে মিয়ানমারে বাংলাদেশ থেকে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী অবৈধভাবে পাচারের আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ কোস্ট গার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তবর্তী উপকূলীয় এলাকা ও নদীপথে চোরাচালান প্রতিরোধে ইতোমধ্যে টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

বিশেষ করে উপকূলীয় অঞ্চল, নৌপথ ও সীমান্ত সংলগ্ন এলাকায় দিন-রাত নিরবচ্ছিন্ন টহল পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো অসাধু চক্র জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী অবৈধভাবে পাচার করতে না পারে।

দেশের অর্থনীতি ও অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখার স্বার্থে যেকোনো ধরনের চোরাচালানের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। উপকূলীয় এলাকার সাধারণ জনগণকে এ ধরনের অবৈধ কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি, সন্দেহজনক কোনো তথ্য পেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ অবহিত করার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

Tag :
জনপ্রিয়

জ্বালানি তেল চোরাচালান রোধে উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় কোস্ট গার্ডের টহল

Update Time : ০১:৪২:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬